১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গুগল হোমে আসছে এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনাই

জেমিনাইয়ের মাধ্যমে স্মার্ট হোম ডিভাইসগুলোতে আরও সহজ ভাষায় যোগাযোগ এবং নিয়ন্ত্রণ সম্ভব হবে।

গুগল হোমে আসছে এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনাই
জেমিনাই আসছে গুগল অ্যাসিস্ট্যান্টকে প্রতিস্থাপন করতে। ছবি: গুগল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2025, 04:54 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

গুগলের স্মার্ট হোম ইকোসিস্টেমে বড় পরিবর্তন আসতে চলেছে। গুগল হোমে যুক্ত হতে যাচ্ছে কোম্পানিটির নতুন এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনাই। 

গত মাসের মেইড বাই গুগল ইভেন্টে জেমিনাই ফর হোম উন্মোচন করা হয়েছিল এবং বলা হয়েছিল অক্টোবর থেকেই সীমিত আকারে এটি ব্যবহার করা যাবে। 

এবার নির্দিষ্ট তারিখ ঘোষণা করে গুগল ইঙ্গিত দিয়েছে ১ অক্টোবরে জেমিনাই আসছে গুগল অ্যাসিস্ট্যান্টকে প্রতিস্থাপন করতে। এর মাধ্যমে স্মার্ট হোম ডিভাইসগুলোতে আরও সহজ ভাষায় যোগাযোগ এবং নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ।

তবে শুধু সফটওয়্যার নয় নতুন হার্ডওয়্যার ঘোষণারও ইঙ্গিত মিলেছে। গুগলের টিজারে দেখা গিয়েছে একটি নেস্ট ক্যাম যা বাইরে থেকে বর্তমান মডেলের মতো হলেও ধারণা করা হচ্ছে এটি নতুন সংস্করণ। শিগগিরই এটি ২কে ক্যামেরা সাপোর্টসহ নতুন নেস্ট ডোরবেলের সঙ্গে বাজারে আসতে পারে। 

একইসঙ্গে সাম্প্রতিক লঞ্চ স্ট্রিমে দেখা অজ্ঞাত নতুন নেস্ট স্পিকার নিয়েও জল্পনা রয়েছে যা গুগলের আসন্ন স্মার্ট হোম লাইনআপের মূল কেন্দ্র হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।