শিগগিরই জেমিনাই-এর নতুন মডেল আনছে গুগল
এ বছরের ডিসেম্বরে নিজেদের পরবর্তী ফ্ল্যাগশিপ এআই মডেল আনার পরিকল্পনা করছে ওপেনএআই। একই মাসে নিজেদের পরবর্তী জেমিনাই ২.০ মডেল প্রকাশের লক্ষ্য রয়েছে গুগলেরও।
এই শীতে আরও জোরালো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিভিন্ন প্রযুক্তি কোম্পানির প্রতিযোগিতা। শিগগিরই জেমিনাই-এর নতুন মডেল প্রকাশ করতে চলেছে গুগল।
এ বছরের ডিসেম্বরে নিজেদের পরবর্তী ফ্ল্যাগশিপ এআই মডেল আনার পরিকল্পনা করছে ওপেনএআই। একই মাসে নিজেদের পরবর্তী জেমিনাই ২.০ মডেল প্রকাশের লক্ষ্য রয়েছে গুগলেরও।
টেক জায়ান্টটির এ পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ। এআই প্রতিযোগিতায় একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে ওপেনএআই ও গুগল।
এ ছাড়াও, ইলন মাস্কের এক্সএআই, মেটা ও অ্যানথ্রোপিক-এর মতো প্রযুক্তি কোম্পানিও তাদের পরবর্তী বিভিন্ন এআই মডেল আনার জন্য রীতিমতো কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে, ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান পরিকল্পনা করছেন তার ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে জিপিটি-৪-এর উত্তরসূরি আনার। এরইমধ্যে বিভিন্ন সূত্র বলছে, এর আগেই নিজেদের জেমিআই’য়ের পরবর্তী সংস্করণ প্রকাশের পরিকল্পনা রয়েছে গুগলের।
জেমিনাই’য়ের নতুন মডেল তৈরিতে নেতৃত্ব দিচ্ছেন গুগলের এআই কোম্পানি ‘ডিপমাইন্ড টেকনোলজিস’-এর নির্বাহী প্রধান ডেমিস হাসাবিস।
