১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

পুঁজিবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ ফেরাতে সময় বাড়ল

ব্যাংকগুলোকে চলতি বছর ৩১ আগস্ট পর্যন্ত করা বিনিয়োগ হিসাবের ভিত্তিতে তা সমন্বয় করতে হবে।

পুঁজিবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ ফেরাতে সময় বাড়ল

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2022, 09:10 PM

Updated : 19 Dec 2022, 09:10 PM

পুঁজিবাজারে ব্যাংকের সীমার অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের মেয়াদ বাড়িয়ে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

সোমবার বাংলাদেশ ব্যাংক এবিষয়ক এক সার্কুলারে এ সময় নির্ধারণ করে দেয়।

এতে বলা হয়, গত ৩১ আগস্ট পর্যন্ত পুঁজিবাজারে যেসব ব্যাংকের বিনিয়োগ বা এক্সপোজারের সীমা রয়েছে সেগুলোকে নির্ধারিত সীমায় নামিয়ে আনতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

পুরনো খবর:

পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা ‘ক্রয় মূল্যে’ ধরার প্রস্তাবে সায়

সিকিউরিটিজ ধারণের ক্ষেত্রে সামষ্টিক বা এককভাবে কোন কোম্পানির শেয়ারের বিষয়টি হিসাবে ধরতে হবে সেটিও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বতর্মানে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ বা এক্সপোজার হিসাব করা হয় সিকিউরিটিজের বা শেয়ারের ক্রয়মূল্য হিসাব করে। এর আগে ‘বাজারমূল্য’ ধরে বিনিয়োগের পরিমাণ হিসাব করতে হত।

পুঁজিবাজারে একটি ব্যাংক কতটুকু বিনিয়োগ করতে পারবে তা ওই ব্যাংকের বিভিন্ন আর্থিক সূচকের উপর ভিত্তি করে নির্ধারণের একটি নীতি আগেই ঠিক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বর্তমান ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী সাধারণত কোনো ব্যাংক তার মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে। এক্ষেত্রে শর্ত হিসেবে আরও কিছু হিসাব যুক্ত করা হয়।

এ নিময় ভাঙলে ২০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে বাংলাদেশ ব্যাংক। একাধিকবার নিয়ম লংঘনে প্রত্যেক দিনের জন্য অতিরিক্ত ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করার সুযোগ রয়েছে।