২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা অনুদান বিএসইসির

বন্যাদুর্গতদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 09:12 PM

Updated : 02 Aug 2022, 11:56 AM

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের চেক তুলে দেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বিএসইসির সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এ অনুদান প্রদান করা হয়েছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে পুঁজিবাজার উন্নয়নে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিএসইসি চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুঁজিবাজারের উন্নয়নে এরই মধ্যে আমরা যা যা চেয়েছিলাম সেগুলো করা হয়েছে। প্রধানমন্ত্রী দেশের পুঁজিবাজারের বিষয়ে খুবই ইতিবাচক। তিনি পুঁজিবাজারের সার্বিক অবস্থা খুব মনোযোগ দিয়ে শুনেছেন।

“পুঁজিবাজারের উন্নয়নে সর্বাত্বক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।”

চেক হস্তান্তর অনুষ্ঠানে বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও মো. আব্দুল হালিম উপস্থিত ছিলেন।