সূচক কমেছে, সঙ্গে লেনদেন
সপ্তাহের তৃতীয় দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক এবং লেনদেন কমেছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৩ দশমিক ৯৬ পয়েন্ট বা দশমিক ৩৪ শতাংশ কমে ৭ হাজার ৩৬ দশমিক ৭৭ পয়েন্ট হয়েছে।
আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১০২ দশমিক ৫৩ পয়েন্ট বা দশমিক ৪৯ শতাংশ কমে ২০ হাজার ৬০২ দশমিক ৬৪ পয়েন্টে দিন শেষ করেছেন।
ঢাকার বাজারে মঙ্গলবার ১ হাজার ২৩১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে দশমিক ৮৬ শতাংশ বা ১০ কোটি ৭১ লাখ টাকা কম।
সোমবার ১ হাজার ২৪১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।
মঙ্গলবার ডিএসইতে ৫৮ শতাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর বিপরীতে ৩০ শতাংশের দাম বেড়েছে এবং ১২ শতাংশের দাম অপরিবর্তিত রয়েছে।
এ বাজারে লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১১২টির দর বেড়েছে, ২২১টির কমেছে এবং ৪৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫২০ দশমিক শূন্য ১ পয়েন্ট হয়েছে। আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ৮৮ পয়েন্ট কমে ২ হাজার ৫৮৯ দশমিক ২৬ পয়েন্টে দিন শেষ করেছে।
লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি: ফরচুন সুজ, বেক্সিমকো লিমিটেড, রহিমা ফুড, বিএসসি, অরিয়ন ফার্মা, বেক্সিমকো ফার্মা, সোনালি পেপার, সেলভো কেমিক্যালস, ইয়াকিন পলিমার ও ইউনিক হোটেল।
দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০ কোম্পানি: এপেক্স ফুডস, বিডি অটোকারস, মনোস্পুল পেপার, তমিজউদ্দিন টেক্সটাইল, কে অ্যান্ড কিউ, দেশ গার্মেন্ট, সোনারগাঁও টেক্সটাইল, পেপার প্রসেসিং, স্যালভো কেমিক্যালস ও এপেক্স স্পিনিং।
বেশি দর হারানো ১০ কোম্পানি: বিএনআইসিএল, ফারইস্ট ফাইন্যান্স, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, মেঘনা পেট, তাক্কাফুল ইন্সুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, প্রাইম ইন্সুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, আরামিট সিমেন্ট ও ওএএল।
চট্টগ্রামের পুঁজিবাজারেও এদিন সূচকের সঙ্গে লেনদেন কমেছে।
মোট ৩০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এদিন, যা আগের দিনের তুলনায় ৫২ দশমিক ৭০ শতাংশ বা ৩৪ কোটি ৫৩ লাখ টাকা কম।
সিএসইতে এদিন ৩০০ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে, যার মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৮২টির এবং ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।
