ডিএসইতে দর কমলো ২৭২ শেয়ারের
বেশির ভাগ শেয়ারের দাম কমায় সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার দরপতন হয়েছে দেশের দুই পুঁজিবাজারে।
দিন শেষে প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ২৮ দশমিক ৭৯ পয়েন্ট বা দশমিক ৪১ শতাংশ কমে ৭ হাজার ৬০ দশমিক ৭৪ পয়েন্ট অবস্থান করছে।
এদিন এ বাজারে লেনদেনও আগের দিনের তুলনায় ২ দশমিক ৭৩ শতাংশ বা ৩৩ কোটি ৮৭ লাখ টাকা কমেছে।
মোট এক হাজার ২৪১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ২৭৫ কোটি ৬৪ লাখ টাকা।
ডিএসইতে লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ৬৪টির এবং কমেছে ২৭২টির। অপরিবর্তিত রয়েছে ৪৪টির দর।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫২২ দশমিক ৯৮ পয়েন্টে।
ডিএস৩০ সূচক ৭ দশমিক ৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৯৭ দশমিক ১৪ পয়েন্টে।
লেনদেনের শীর্ষ ১০
ফরচুন সুজ, বেক্সিমকো লিঃ, ওরিয়ন ফার্মা, বিএসসি, ন্যাশনাল লাইফ, আইএফআইসি ব্যাংক, জেনেক্স ইনফোসিস, ইউনিয়ন ব্যাংক, কাট্টলি টেক্সটাইল ও কুইন সাউথ টেক্সটাইল।
দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০টি
তমিজুদ্দিন টেক্সটাইল, জেনেক্স ইনফোসিস, ন্যাশনাল লাইফ, ফরচুন সুজ, আরডি ফুড, রহিমা ফুড, ন্যাশনাল ব্যাংক, স্যালভো কেমিক্যাল, ইউনিক হোটেল ও কাট্টলি টেক্সটাইল।
দর হারানো শীর্ষ ১০
রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইমাম বাটন, ফারইস্ট ইসলামি লাইফ, ইয়াকিন পলিমার, ইউনিয়ন ইন্স্যুরেন্স, আরামিট সিমেন্ট, বিডি থাই ফুড, শমরিতা হসপিটাল, জুট স্পিনিং ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স।
এদিন চট্টগ্রামের পুঁজিবাজার সিএসইতে সূচক কমলেও লেনদেন বেড়েছে।
এ বাজারে ৩০৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১টির দর।
এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ৭০ দশমিক ৭২ পয়েন্ট বা দশমিক ৩৪ শতাংশ কমে অবস্থান করছে ২০ হাজার ৭০৫ দশমিক ১৭ পয়েন্টে।
সোমবার এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১৩ দশমিক ৮২ শতাংশ বা ৭ কোটি ৯৫ লাখ টাকা বেশি।
এদিন মোট ৬২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৫৭ কোটি ৫৭ লাখ টাকা।
