সূচকের সঙ্গে লেনদেনও কিছুটা বেড়েছে
সপ্তাহের শেষ দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক সামান্য বেড়েছে, সঙ্গে বেড়েছে লেনদেন।
বৃহস্পতিবার দিন শেষে ঢাকার পুঁজিবাজারে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের থেকে ৪ দশমিক ৫৭ পয়েন্ট বা দশমিক শূন্য ৬ শতাংশ বেড়ে ৭ হাজার ৮৫ দশমিক ৯৫ পয়েন্ট অবস্থান নেয়।
এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৮ দশমিক ৯৯ শতাংশ বা ১০৩ কোটি ৫১ লাখ টাকা বেশি হয়েছে।
ঢাকায় এদিন ১ হাজার ২৫৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ১৫০ কোটি ৮২ লাখ টাকা।
ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ১৬৩টির, অপরিবর্তিত রয়েছে ৪৬টির।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫১৭ দশমিক ৬২ পয়েন্টে।
ডিএস৩০ সূচক ৭ দশমিক ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৯৭ দশমিক ৪৯ পয়েন্টে।
লেনদেনে শীর্ষ ১০
বিএসসি, অরিয়ন ফার্মা, বিএটিবিসি, বেক্সিমকো লিমিটেড, বে-লিজিং, সাইফ পাওয়ার, নাহী অ্যালুমিনিয়াম, বিবিএস, জিপিএইচ ইস্পত ও একমী ল্যাবরেটরিজ।
দাম বাড়ায় শীর্ষ ১০
ইউনিয়ন ইন্স্যুরেন্স, আরামিট সিমেন্ট, বিডি থাই ফুড, প্রাইম টেক্সটাইল, তমিজুদ্দিন টেক্সটাইল, মনোস্পুল পেপার, গোল্ডেন সন, কেপিসিএল, স্যালভো কেমিক্যাল, ও পেপার প্রসেসিং।
দর হারানোয় শীর্ষ ১০
তাক্কাফুল ইন্স্যুরেন্স, তিতাস গ্যাস, এফএএস ফাইন্যান্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বে-লিজিং, ইউনাইটেড ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, অগ্নী সিস্টেম, ফিনিক্স ফাইন্যান্স ও ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স।
চট্টগ্রামের পুঁজিবাজারে প্রধান সূচক সিএএসপিআই ২৬ দশমিক ৯৫ পয়েন্ট বা দশমিক ১৩ শতাংশ বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৭৪৭ দশমিক ৬০ পয়েন্টে।
বৃহস্পতিবার এই বাজারে লেনদেন হয় আগের দিনের তুলনায় ২ দশমিক ৮৪ শতাংশ বা ১ কোটি ৭৫ লাখ টাকা বেশি।
এদিন মোট ৬৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৬১ কোটি ৭৭ লাখ টাকা।
সিএসইতে ৩০৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।
