২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক যোগ করেই সপ্তাহ শেষ

সপ্তাহের শেষ দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2022, 05:38 PM

Updated : 02 Aug 2022, 02:49 PM

বৃহস্পতিবার দিন শেষে ঢাকার পুঁজিবাজারে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৬ দশমিক ৭০ পয়েন্ট বা দশমিক শূন্য ৯ শতাংশ বেড়ে ৭ হাজার ২৩ দশমিক ৫২ পয়েন্ট অবস্থান নিয়েছে।

সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন। এদিন ১ হাজার ২৬১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিন ছিল ১ হাজার ২৬৬ কোটি ৮৭ লাখ টাকা।

ডিএসইতে ৪৫ শতাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর বিপরীতে ৪৪ শতাংশের দাম বেড়েছে এবং অপরিবর্তিত রয়েছে ১১ শতাংশ কোম্পানির শেয়ারের দাম।

এ বাজারে লেনদেন হয়েছে ৩৮০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৬৬টির এবং কমেছে ১৭২টির, অপরিবর্তিত রয়েছে ৪২টির।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫০৪ দশমিক ২৫ পয়েন্টে।

ডিএস৩০ সূচক দশমিক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৯২ দশমিক ৩৪ পয়েন্টে।

লেনদেনে শীর্ষ ১০

বেক্সিমকো লি., বিবিএস, ইউনিয়ন ব্যাংক, ফরচুন সুজ, বিএটিবিসি, আরএকে সিরামিকস, বিএসসি, ওরিয়ন ফার্মা, লাফার্জ হোলসিম বাংলাদেশ ও এশিয়া ইন্সুঃ।

দাম বাড়ায় শীর্ষ ১০

নাহী অ্যালুমিনিয়াম, ইউনিয়ন ইন্সু, বিডি থাই ফুড, কাট্টালি টেক্সটাইল, প্রাইম ইন্সু, ইউনিয়ন ব্যাংক, বিবিএস, বেঙ্গল উইন্ডসোর, সানলাইফ ইন্সু ও এনআরবিসি ব্যাংক।

দর হারানোয় শীর্ষ ১০

আরএকে সিরামিকস, ফারইস্ট লাইফ, বিআইএফসি, প্রাইম লাইফ ইন্সু, রিংশাইন টেক্সটাইল, সাভার রিফ্রেক্টরিজ, এএমসিএল (প্রাণ), শাশা ডেনিমস, প্রগ্রেসিভ লাইফ ইন্সু ও এপ্রেক্স ফুটওয়ার।

ঢাকার মতো চট্টগ্রামের পুঁজিবাজারেও লেনদেন কমেছে। 

এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১০ দশমিক ১২ পয়েন্ট বা দশমিক শূন্য ৫ শতাংশ বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৫৭৬ দশমিক ২৮ পয়েন্টে।

বৃহস্পতিবার এই বাজারে লেনদেন ছিল আগের দিনের তুলনায় ২৩ দশমিক ৮৯ শতাংশ বা ১২ কোটি ৭৪ লাখ টাকা কম।

এদিন মোট ৪০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৫৩ কোটি ৩৩ লাখ টাকা।

সিএসইতে ৩০২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।