৭ হাজারের নিচে ডিএসই সূচক
সপ্তাহের প্রথম দিন দেশের দুই পুঁজিবাজারেই সূচক কমেছে; ঢাকার বাজারের প্রধান সূচক নেমে এসেছে সাত হাজার পয়েন্টের নিচে।
রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৫ দশমিক ৯৯ পয়েন্ট বা দশমিক ৫১ শতাংশ কমে ৬ হাজার ৯৯১ দশমিক ৫৫ পয়েন্ট হয়েছে।
আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সূচক সিএএসপিআই ৯৭ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ৪৭ শতাংশ কমে ২০ হাজার ৪৮৯ দশমিক ৩৬ পয়েন্টে দিন শেষ করেছে।
ডিএসইতে রোববার লেনদেন আগের দিনের তুলনায় ৯ দশমিক ৩৬ শতাংশ বা ১১৪ কোটি ১৩ লাখ টাকা বেড়েছে। এদিন ১ হাজার ৩৩৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ১ হাজার ২১৯ কোটি টাকা ছিল।
এ বাজারে ৬০ শতাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে এদিন, বেড়েছে ৩১ শতাংশের দাম।
রোববার এ বাজারে লেনদেন হয়েছে ৩৮০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে ১১৮টির দর বেড়েছে, ২২৯টির কমেছে এবং ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৮১ পয়েন্ট কমে ১ হাজার ৪৯১ দশমিক ১৬ পয়েন্ট হয়েছে। আর ডিএস৩০ সূচক ১৭ দশমিক ১৯ পয়েন্ট কমে হয়েছে ২ হাজার ৫৮৫ দশমিক ১৫ পয়েন্ট।
লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি: বেক্সিমকো লিমিটেড, বিএসসি, পাওয়ার গ্রিড, কুইন সাউথ টেক্সটাইল, অরিয়ন ফার্মা, সাইফ পাওয়ার, ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, আরএকে সিরামিকস ও মতিন স্পিনিং।
দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০ কোম্পানি: বিবিএস, ন্যাশনাল পলিমার, ইউনিয়ন ব্যাংক, ইউনিয়ন ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, কুইন সাউথ টেক্সটাইল, জেমিনী সি ফুড, ফার্মা এইডস, অগ্নী সিস্টেমস ও তমিজুদ্দীন টেক্সটাইল।
বেশি দর হারানো ১০ কোম্পানি: শমরিতা হসপিটাল, বেঙ্গল উইন্ডসর, হামিদ ফেব্রিকস, অ্যাক্টিভ ফাইন, মালেক স্পিনিং, গ্লোবাল হেভি কেমিক্যাল, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, দেশ গার্মেন্টস, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ও বীকন ফার্মা।
চট্টগ্রামের পুঁজিবাজারে রোববার লেনদেন কমেছে আগের দিনের তুলনায় ১৪ দশমিক শূন্য ৭ শতাংশ বা ৬ কোটি ৬৭ লাখ টাকা।
এদিন মোট ৪১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিন ৪৮ কোটি ৬ লাখ টাকা ছিল।
সিএসইতে ৩০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।
