সূচক বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের তৃতীয় দিন সূচক ও লেনদেন বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫ দশমিক শূন্য ৯ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ বেড়ে ৪ হাজার ৯১৭ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করছে।
এ বাজারে ৯১৫ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৭৮৪ কোটি ১৫ লাখ টাকা ছিল।
ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৬০টির, আর কমেছে ১৩৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৬টির দর।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১৯ দশমিক শূণ্য ৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৯৪ দশমিক ৩৯ পয়েন্টে।
সিএসইতে ২১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১৯ কোটি ৪৩ লাখ টাকা।
সিএসইতে লেনদেন হয়েছে ২৬৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর।
