২২৭ কোটি টাকা বিনিয়োগ করছে মারিকো
পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ২২৭ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের শেয়ার বৃহস্পতিবার ঢাকার পুঁজিবাজারে ২ হাজার ৯৭ টাকা ৩০ পয়সায় লেনদেন হচ্ছিল।
বিনিয়োগের খবরে শেয়ারের দাম বেড়েছে। আগের দিন শেয়ারটি ২ হাজার ৪৬ টাকা ১০ পয়সায় লেনদেন হচ্ছিল।
ম্যারিকো বাংলাদেশ জানিয়েছে, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ২২৭ কোটি টাকা বিনিয়োগ করে তারা কারখানা বড় করবে এবং উত্পাদন ক্ষমতা বাড়াবে।
পুঁজিবাজারে এ কোম্পানির ৩ কোটি ১৫ লাখ শেয়ার আছে। এর মধ্যে ৯০ শতাংশ আছে উদ্যোক্তা পরিচালকদের হাতে।
এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩ দশমিক ২১ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীদের কাছে আছে ৫ দশমিক ৩৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১ দশমিক ৪০ শতাংশ শেয়ার আছে।
ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বর্তমান বজার মূলধন ৬ হাজার ৪৪৫ কোটি ২১ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৩১ কোটি ৫০ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৮৩ কোটি ৭০ লাখ টাকা।
