বিধি ভাঙায় ৩ কোম্পানির পরিচালকদের জরিমানা
বিধি ভাঙার দায়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালকদের জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার বিএসইসির নিয়মতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর মধ্যে আর্থিক প্রতিবেদন তৈরিতে বিধি না মানায় ওটিসি মার্কেটে তালিকাভুক্ত কাশেম সিল্ক মিলস ও কাশেম টেক্সটাইল মিলসের স্বতন্ত্র পরিচালক ছাড়া অন্য সব পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
আর ঘোষণা না দিয়ে শেয়ার বিক্রি করার অপরাধে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের উদ্যোক্তা পরিচালক সাবিহা খালেককে ৪ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
