সূচক কমেছে পুঁজিবাজারে
সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক কমেছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৬ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ কমে ৪ হাজার ৮২ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করছে।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৫২ দশমিক ১৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ০২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৪ দশমিক ০৪ পয়েন্টে।
হাতবদল হওয়া ৩৪৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ৪৩টির, আর কমেছে ১২০টির। আর অপরিবর্তিত রয়েছে ১৮৪টির দর।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৫ দশমিক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৬০১ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ০৫ শতাংশ কম।
সিএসইতে ১৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১৩ কোটি ১৬ লাখ টাকা।
সিএসইতে লেনদেন হয়েছে ১৯০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮টির দর।
