২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক শেয়ার হোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।    

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2020, 05:41 PM

Updated : 18 Aug 2022, 03:17 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বেসরকারি ব্যাংকটির পরিচালনা পর্ষদের এই সিদ্ধান্ত সাধারণ সভায় অনুমোদন পেলে এই লভ্যাংশ দেওয়া হবে।

ঢাকা ব্যাংকের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা পাবেন ৫০ পয়সা এবং প্রতি ২০টি শেয়ারে বিনিয়োগকারীরা একটি করে নতুন শেয়ার পাবেন।

৩১ ডিসেম্বর ২০১৯ অর্থ বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর রেকর্ড ডেট ১৭ জূলাই ২০২০। সাধারণ সভার তারিখ ৬ অগাস্ট ২০২০।

ঢাকা ব্যাংকের শেয়ার বুধবার পুঁজিবাজারে ৯ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছিল।

ঢাকা ব্যাংক ৩১ ডিসেম্বর ২০১৯ অর্থ বছরে শেয়ার প্রতি মুনাফা করেছে ১ টাকা ৯০ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২০ টাকা ৯৭ পয়সা।

এর মধ্যে বছরের প্রথম প্রান্তিকের মুনাফা প্রকাশ করেছে ঢাকা ব্যাংক

ঢাকা ব্যাংক তাদের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ৬৮ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৫০ পয়সা।