শেয়ারের দর কমলেও লেনদেন বেড়েছে
বাংলাদেশের দুই পুঁজিবাজারে শেয়ারের মূল্য সূচক কমলেও লেনদেন বেড়েছে।
বাজেটে পুঁজিবাজারে কালো টাকা সাদার সুযোগ দেওয়ার প্রস্তাবের পর টানা দুই দিন সূচকে পতন হলো।
সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বা দশমিক ৯১ শতাংশ কমে ৩ হাজার ৯৫৮ দশমিক ৩৬ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে রোববার ৬১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৫৩ কোটি ৮৮ লাখ টাকা।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২০ দশমিক ৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ২৩৮ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ১৯ শতাংশ কম।
ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে সোমবার ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ২৫ পয়েন্ট কেম অবস্থান করছে ১ হাজার ৩২৪ পয়েন্টে।
ডিএসইতে লেনদেন হয়েছে ২৬২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৭টির, আর কমেছে ৩৪টির। আর অপরিবর্তিত রয়েছে ২২১টির দর।
সিএসইতে লেনদেন হয়েছে ৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির দর।
