বড় দরপতনে সপ্তাহ শুরু
বড় দরপতন হয়েছে বাংলাদেশের পুজিবাজারে।
ঢাকার বাজারে প্রধান সূচক ডিএসইএক্স ১০০ পয়েন্টের মতো কমে প্রায় ৫০০০ পয়েন্টে নেমে এসেছে। চট্টগ্রামে প্রধান সূচক সিএএসপিআই কমেছে ৩০০ পয়েন্টের বেশি।
সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে দুই বাজারে।
বেশ কিছুদিন ধরেই পুঁজিবাজারে দরপতন চলছে। সব খাতের শেয়ারের দরই পড়ে যাচ্ছে। ছোট বিনিয়োগকারীরা ফের রাস্তায় নেমেছে। মিছিল-মানববন্ধন করছে। বৃহস্পতিবার তারা ১৫ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে।
ঢাকায় রোববার ৩৬৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার এই লেনদেনের অংক ছিল ৩৯৫ কোটি ২৯ লাখ টাকা।
ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ২৭৩টির। আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার দর।
দিন শেষে ঢাকার প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮৮ দশমিক ০১ পয়েন্ট কমে ৫ হাজার ৯১ দশমিক ৪৮ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই ৩০৯ দশমিক ২৫ পয়েন্ট কমে ১৫ হাজার ৪১৫ দশমিক ৪৫ পয়েন্টে অবস্থান করছে।
শতাংশ হিসাবে এই সূচকও প্রায় ২ শথাংশ কমেছে।
এ বাজারে ১৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেন হয়েছে ২৮৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১১১টির দর।
