২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন বাড়লেও সূচক কমেছে

লেনদেন বাড়লেও সূচক কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2019, 05:56 PM

Updated : 10 Oct 2022, 09:13 PM

বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১২ দশমিক ৭১ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪৬ দশমিক ৭৯ পয়েন্ট।

বুধবার ঢাকায় ৫০৭ কোটি ৪৭ লঅখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার এই বাজারে ৪৮২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

বুধবার সিএসইতে ৩৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেনের অংক ছিল ৫৪ কোটি ১৭ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইএক্স বা প্রধান সূচক ১২ দশমিক ৭১ পয়েন্ট কমে ৫ হাজার ৩৭২ দশমিক ২১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৩৩ দশমিক ৯৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০৯ দশমিক ৬৬ পয়েন্টে।

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৭৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৫০টির দর।

অপরদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪৬ দশমিক ৭৯ পয়েন্ট; সূচক হয়েছে ১৬ হাজার ৪৬৫ দশমিক ২০ পয়েন্ট।

লেনদেনে অংশ নিয়েছে ২৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৩২টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর।