২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক-লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2019, 05:02 PM

Updated : 10 Oct 2022, 09:02 PM

সপ্তাহের প্রথম দিন সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১ পয়েন্টের বেশি।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮০ পয়েন্টের মত।

রোববার ঢাকায় ৪২৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। রোববার এই বাজারে ৩৬১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সোমবার  সিএসইতে ১৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।  রোববার লেনদেনের পরিমাণ ছিল ১৫ কোটি ২৬ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইএক্স সূচক ১১ দশমিক ১৭পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫০৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭১ পয়েন্টে।

৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির দর।

অপরদিকে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭৯ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৮৮২ দশমিক ৯৪ পয়েন্টে।

লেনদেনে অংশ নিয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।