২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

লেনদেন বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2019, 05:15 PM

Updated : 10 Oct 2022, 08:59 PM

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৩৮ পয়েন্ট কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪৭ দশমিক ৪২ পয়েন্ট।

মঙ্গলবার ঢাকায় ৬২১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সোমবার এই বাজারে ৫০৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

মঙ্গলবার সিএসইতে ১৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার লেনদেনের অংক ছিল ১৫ কোটি ৫২ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইএক্স সূচক ৮ দশমিক ৩৮ পয়েন্ট পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৮২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩০৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩ পয়েন্টে।

লেনদেনে অংশ নিয়েছে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ২৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪৭ দশমিক ৪২ পয়েন্ট; সূচক হয়েছে ১৭ হাজার ৪২১ দশমিক ৪২ পয়েন্ট।

লেনদেনে অংশ নিয়েছে ২৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৪ টির, কমেছে ১৯৭ টির। আর অপরিবর্তিত রয়েছে ২০ টির দর।