২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতি শেয়ারে ১৩ টাকা দেবে পদ্মা অয়েল

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি পদ্মা অয়েলের  পরিচালনা পর্ষদ ২০১৭-১৮ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2018, 09:43 PM

Updated : 19 Aug 2022, 02:52 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

প্রতি শেয়ারে ১৩০ শতাংশ লভ্যাংশ মানে ১০ টাকা অবিহিত মূল্যের প্রতি শেয়ারে ১৩ টাকা দেয়া হবে।

শেয়ারপ্রতি ১৩ টাকা লভ্যাংশ ঘোষণার পরও রোববার ডিএসইতে কোম্পানির শেয়ারের দর ১০ টাকা কমেছে।

গত সপ্তাহের শেষ দিন শেয়ারটির দর ছিল ২৫০ টাকা ৫০ পয়সা। রোববার তা ২৪০ টাকা ২০ পয়সায় বিক্রি হয়েছে।

 

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৪ টাকা ১৮ পয়সা।

শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭০ টাকা ৯৬ পয়সা।

ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি  অনুষ্ঠিত হবে।

১৯ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।