সূচক বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের তৃতীয় দিন সূচক বেড়ছে দেশের দুই পুঁজিবাজারে।
প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৫ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ৩৪ পয়েন্ট।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৪৯২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১ কোটি ৪১ লাখ টাকা কম।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৯৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ০০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৫৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯০৩ পয়েন্টে।
অন্যদিকে সিএসইতে ৩৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৬১৬ পয়েন্টে।
লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১১৫টির, অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।
