২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়াদী মিউচুয়াল ফান্ডের মেয়াদ আরও ১০ বছর

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে তালিকাভুক্ত মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোর মেয়াদ আরো ১০ বছর বাড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2018, 07:04 PM

Updated : 19 Aug 2022, 02:36 PM

কমিশনের ৬৫৭তম সভায় ফান্ডের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয় বলে সোমবার বিএসইইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিদ্যমান মেয়াদী মিউচুয়াল ফান্ডগুলোর মেয়াদ সর্বোচ্চ ১০ বছরের সমান আরও একটি মেয়াদে বাড়ানো যাবে।

তবে এক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে কমিশন,  বিদ্যমান কোনো মিউচুয়াল ফান্ডের মেয়াদ শুরু থেকে সর্বমোট ২০ বছরের বেশি হবে না।

তাছাড়া যেসব মেয়াদী মিউচুয়াল ফান্ডের মেয়াদ বাড়াতে না চায়, সেগুলো বিধি মোতাবেক রূপান্তর বা অবসায়ন করার সুযোগও অব্যাহত থাকবে।

কমিশন জানিয়েছে, ২০১০ সালের ২৪ জানুয়ারি জারি করা শর্তাবলি বিদ্যমান তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডের জন্য রহিত থাকবে। শর্তে উল্লেখ ছিল কোনো মেয়াদী ফান্ডের মেয়াদ ১০ বছরের বেশি হতে পারবে না।