২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ গার্মেন্টসে বসবে নতুন মেশিন

বস্ত্র খাতের কোম্পানি দেশ গার্মেন্টসের পরিচালনা পর্ষদ কারখানায় নতুন মেশিন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2018, 03:31 PM

Updated : 19 Aug 2022, 02:14 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।

কোম্পানিটি পুরান মেশিন পরিবর্তন করে নতুন মেশিন স্থাপন করবে। নতুন মেশিন স্থাপন করতে খরচ হবে এক কোটি ৬৫ লাখ টাকা। আর রেট্রোফিটিংয়ের কাজ শেষ করতে খরচ হবে এক কোটি ৬০ লাখ টাকা।

দেশ গার্মেন্টস যমুনা ব্যাংক থেকে তিন কোটি ২৫ লাখ টাকা ঋণ নিয়ে নতুন মেশিন স্থাপন ও রেট্রোফিটিংয়ের কাজ করবে।

দেশ গার্মেন্টস পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৯ সালে। ‘এ’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত দেশ গার্মেন্টসের অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ৬ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকা।

দেশ গার্মেন্টসের মোট শেয়ার সংখ্যা ৬০ লাখ ৪৫ হাজার ৭৮০টি।

এই কোম্পানির শেয়ার সর্বশেষ বৃহস্পতিবার ২৫৬ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।