২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক, লেনদেন কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম দিন দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2018, 03:51 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৪ পয়েন্ট কমে ৫ হাজার ৩১৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ১০ দশমিক ১৩ পয়েন্ট কমে প্রায় একহাজার ২২৮ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ৯ দশমিক ৫৩ পয়েন্ট কমে প্রায় ১ হাজার ৯৬৫ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৫ কোটি ৪৯ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৬৩ কোটি ৬১ লাখ টাকা কম।

হাতবদল হওয়া ৩৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফাণ্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৮২টির ও অপরিবর্তিত রয়েছ ৪০টির দর।

এদিকে রোববার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ১২ লাখ টাকা কমে ২০ কোটি ৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২০৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১০৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৬৮ পয়েন্ট কমে ১৬ হাজার ৪২২ পয়েন্টে অবস্থান করছে।