পুঁজিবাজারে সূচক বেড়েছে
সপ্তাহের শেষ দিন দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বা ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে প্রায় ৫ হাজার ৮১৩ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ১ দশমিক ১২ পয়েন্ট বেড়ে প্রায় একহাজার ৩৪৩ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ৫ দশমিক ১২ পয়েন্ট বেড়ে প্রায় ২ হাজার ১৭১ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হয়েছে ৫৪৭ কোটি ৮ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৬২ কোটি ১ লাখ টাকা বেশি।
এদিকে বৃহস্পতিবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৬ কোটি ৬৭ লাখ টাকা বেড়ে ১৩৭ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
লেনদেনে থাকা ২৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ৯৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর।
দিন শেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৩৬ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯৩১ পয়েন্টে অবস্থান করছে।
