সূচক বেড়েছে দুই বাজারেই
সপ্তাহের শেষ দিন দেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে। তবে কমে গেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বা ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে প্রায় ৫ হাজার ৮৪৩ পয়েন্টে অবস্থান করছে।
এ বাজারে লেনদেন হয়েছে ৫৭৭ কোটি ৪৬ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১৫ কোটি ৯৭ লাখ টাকা কম।
ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৮১টির ও অপরিবর্তিত রয়েছ ৪৫টির দর।
ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ৭ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে প্রায় ১৩৬৫ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে প্রায় ২ হাজার ২০৪ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেনে থাকা ২২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১২০টির ও অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।
দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৪২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ০০৯ পয়েন্টে অবস্থান করছে।
