সোমবার পুঁজিবাজার বন্ধ
বড়দিনে দেশের পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) রোববার এ তথ্য জানিয়েছে।
২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সরকারি ছুটির দিনে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি লেনদেনও বন্ধ থাকে।
মঙ্গলবার থেকে আগের নিয়মে লেনদেন হবে দুই পুঁজিবাজারে।
