ইউনাইটেড এয়ারকে সতর্ক করবে বিএসইসি
মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ না করায় ইউনাইটেড এয়ারওয়েজের বিরুদ্ধে সতর্কপত্র ইস্যু করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটির নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২০১৫ সালের ২৩ এপ্রিল ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালনা পর্ষদের সভায় আর্থিক সংকট উত্তরণে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে বিদেশি ঋণের মাধ্যমে মূলধন বাড়ানোর ক্ষমতা দেওয়া হয়।
কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ এই তথ্যকে মূল্য সংবেদনশীল হিসাবে প্রকাশ না করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ‘সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ আইন’ ভঙ্গ করেছে।
এই আইন ভঙ্গের জন্যই ইউনাইটেড এয়ারওয়েজের (বিডি) বিরুদ্ধে সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।
