বিপরীতমুখী সূচক-লেনদেন
আগের দিনের বিপরীত চিত্র দেখা গেছে পুঁজিবাজারে; সপ্তাহের দ্বিতীয় দিনে লেনদেন বাড়লেও সূচক কমেছে।
সোমবার লেনদেন শুরুর প্রথম আধঘণ্টায় শেয়ারের মূল্য সূচকে কিছুটা ঊর্ধ্বগতি দেখা যায়। এরপর নামতে নামতে শেষ পর্যন্ত সূচক নেতিবাচক রেখে লেনদেন শেষ হয়ে যায়।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)- দুই বাজারে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে; তবে কমেছে হাতবদল হওয়া বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৯২৮ কোটি টাকা ৯১ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১৩৮ কোটি ৭ লাখ টাকা বেশি।
ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৭৩টির ও অপরিবর্তিত রয়েছ ৪২টির।
ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বা দশমিক ৫৪ শতাংশ বেড়ে কমে ৬ হাজার ৩০২ পয়েন্টে অবস্থান করছে; ডিএসইএস বা শরিয়াহ সূচক ৭ দশমিক ২৬ পয়েন্ট কমে প্রায় একহাজার ৩৮৬ পয়েন্টে ঠেকেছে; এবং ডিএস৩০ সূচক ১২.৩৬ পয়েন্ট কমে প্রায় ২ হাজার ২৬৭ পয়েন্টে নমেছে।
লেনদেনে থাকা ২৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেচে ১২৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩২টির দর।
দিন শেষে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ১০৩ পয়েন্ট কমে ১৯ হাজার ৪৯৫ পয়েন্টে অবস্থান করছে।
