২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে ভালো একটি সপ্তাহ

সূচক ও লেনদেন বৃদ্ধিতে একটি চাঙা সপ্তাহ পার করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2017, 06:43 PM

Updated : 12 Apr 2022, 12:39 AM

গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮০ পয়েন্ট বা এক দশমিক ৩৪ শতাংশ বেড়ে ছয় হাজার ৯৯ পয়েন্ট।

দেশের প্রধান এই পুঁজিবাজারে গেল সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে তিন হাজার ২৭ কোটি টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড; যা আগের সপ্তাহের চেয়ে ছয় দশমিক ২৮ শতাংশ বেশি।

সপ্তাহের পাঁচদিনের লেনদেনের মধ্যে চারদিনই সূচক বেড়েছে।

বাজার বিশ্লেষণকারী একটি প্রতিষ্ঠানের মতে, ৬১০০ পয়েন্ট অর্থাৎ আর এক পয়েন্ট পরেই রয়েছে সূচকের বাধা (রেজিস্ট্যান্স)।

সপ্তাহজুড়ে বাজারে ‍লভ্যাংশ ও রাইট ঘোষণা ছিল চোখে পড়ার মতো। গত সপ্তাহে এমন ঘোষণা এসেছে ৭৭টি কোম্পানির।

গত কিছুদিনের মতই লেনদেনে আধিপত্য ধরে রেখেছে ব্যাংক খাতের শেয়ারগুলো। গত সপ্তাহে মোট লেনদেনের ২৯ শতাংশ হয়েছে ব্যাংক খাতে। ১২ শতাংশ লেনদেন হওয়া ব্যাংক বহির্ভূত আর্থিক খাত রয়েছে দ্বিতীয় অবস্থানে। আর ১১ শতাংশ লেনদেন হওয়া প্রকৌশল খাত রয়েছে তৃতীয় অবস্থানে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ১২৭টির, অপরিবর্তিত রয়েছে ১৭টির দাম এবং লেনদেন হয়নি একটি।

সপ্তাহজুড়ে দরবৃদ্ধির শীর্ষে ছিল- স্যালভো কেমিক্যাল, ড্রাগন সোয়েটার, ইনটেক লিমিটেড, কেয়া কসমেটিকস ও ন্যাশনাল ব্যাংক।

দর হারানোর শীর্ষে ছিল- হাক্কানি পাল্প, দেশ গার্মেন্টস, রংপুর ফাউন্ড্রি, সাফকো স্পিনিং ও ওয়াটা কেমিক্যাল।

লেনদেনের শীর্ষে ছিল- লংকাবাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, এক্সিম ব্যাংক, বিবিএস কেবলস।

পুরনো খবর:

চাঙা পুঁজিবাজারে ৬ হাজার একশোর ঘরে সূচক