মুনাফা বেড়েছে ইস্টার্ন হাউজিংয়ের
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পুঁজিবাজারে আবাসন খাতে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের মুনাফা বেড়েছে।
আলোচ্য সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের এই তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) রয়েছে ৬০ টাকা ১১ পয়সা, গত বছরের একই সময়ে ছিল ৫৮ দশমিক ৮৭ পয়সা।
তবে আলোচ্য সময়ে এই কোম্পানির শেয়ারপ্রতি কার্যকরী নগদ অর্থপ্রবাহ (এসওসিএফপিএস) কমে ৩ টাকা ১৫ পয়সা থেকে ঋণাত্মক ২ পয়সায় নেমেছে।
