২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুনাফা বেড়েছে ডাচ-বাংলা ব‍্যাংকের

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের মুনাফা প্রায় ৫৬ শতাংশ বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2017, 01:26 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

২০১৭ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ৩ টাকা ১৬ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ২ পয়সা।

তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের এই তথ্য সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

চলতি বছরের প্রথম নয় মাসের হিসাবেও ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের মুনাফা বেড়েছে। জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১০ টাকা ২৬ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৭ টাকা ৬৪ পয়সা।

ব্যাংকটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্যও (এনএভি) বেড়েছে। নয় মাসে এনএভি দাঁড়িয়েছে ৯৫ টাকা ৩১ পয়সা, যা আগের একই সময়ে ছিল ৮৭ টাকা ৩ পয়সা।

এসময় ডাচ-বাংলা ব্যাংকের কার্যকরী নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে হয়েছে ৪৫ টাকা ৯০ পয়সায়, যা আগের একই সময়ে ছিল ২৯ টাকা ৩০ পয়সা।