২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লভ্যাংশ দেয়নি বেক্সিমকোর ২ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের কোম্পানি বেক্সিমকো সিনথেটিক্স ও শাইনপুকুর সিরামিক্স শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেয়নি।

পুঁজিবাজার ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 11:58 AM

Updated : 19 Aug 2022, 05:51 PM

কোম্পানি দুটির পরিচালনা পর্ষদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আগের দিন পর্ষদের সভায় ২০১৭ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি দুটি।

আলোচ্য সময়ে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো সিনথেটিক্সের শেয়ার শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ঋণাত্মক ২ টাকা ৬২ পয়সা: শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) রয়েছে  ২০ টাকা ৭১ পয়সা এবং কার্যকরী নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ৪ পয়সা।

অন্যদিকে প্রকৌশল খাতের কোম্পানি শাইনপুকুর সিরামিক্সের ইপিএস হয়েছে ৬ পয়সা; এনএভি রয়েছে ২৮ টাকা ৩৭ পয়সা এবং এনওসিএফপিএস দাঁড়িয়েছে ৭৬ পয়সা।

দুই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে ২৩ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।