২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিএস ক্যাবলসের লভ্যাংশ ঘোষণা

প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেড শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 01:32 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

৫ শতাংশ নগদ লভ্যাংশের অর্থ হলো প্রতি শেয়ারে ৫০ পয়সা করে এবং ১৫ শতাংশ বোনাস লভ্যাংশের অর্থ হলো প্রতি ১০০ শেয়ারে ১৫টি করে নতুন শেয়ার পাবেন বিনিয়োগকারীরা।

শেয়ারটির মঙ্গলবারের সমাপনী দর ছিল ১৩৬ টাকা, যা বুধবার বেলা ১টা ১৬ মিনিটে ১ টাকা ৩০ পয়সা বেড়ে ১৩৭ টাকা ৩০ পয়সায় লেনদেন হয় । 

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১২ পয়সা; শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) রয়েছে ১৯ টাকা ১৭ পয়সা।

১২ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

এন ক্যাটাগরির কোম্পানিটি ২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।