জিপিএইচ ইস্পাতের লভ্যাংশ ঘোষণা
প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে ।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।
৫ শতাংশ নগদ লভ্যাংশের অর্থ হলো প্রতি শেয়ারে ৫০ পয়সা করে পাবেন বিনিয়োগকারীরা; ৫ শতাংশ বোনাস লভ্যাংশের অর্থ হলো প্রতি ১০০ শেয়ারে ৫টি করে নতুন শেয়ার পাবেন বিনিয়োগকারীরা।
১০ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে, যার রেকর্ড ডেট ১৪ নভেম্বর।
এ ক্যাটাগরির এ কোম্পানি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
এ ছাড়া রাইট শেয়ারের মাধ্যমে তোলা টাকা ব্যবহারে আরও সময় চাইবে তারা বিষয়টি শেয়ারহোল্ডারদের কাছ থেকে অনুমতি নিতে ইজিএম ডেকেছে কোম্পানটি; ইজিএম ও এজিএম একসাথে হবে।
