২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩ কোম্পানি, এক ফান্ডের অনিরীক্ষিত মুনাফা প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি ও একটি মিউচুয়াল ফান্ড তাদের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত মুনাফা প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 04:59 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

এগুলোর মধ্যে মিউচুয়াল ফান্ড ছাড়া সব কোম্পানির মুনাফা বেড়েছে বলে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে ।

এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ এক্সিম ব্যাংক জুলাই-সেপ্টেম্বর সময়ে ৮০ পয়সা শেয়ারপ্রতি মুনাফা দেখিয়েছে, যা আগের বছর এই সময়ে ছিল ৪৮ পয়সা।

আর্থিক খাতের লংকাবাংলা ফাইন্যান্স তৃতীয় প্রান্তিকে ১ টাকা ৩১ পয়সা শেয়ারপ্রতি মুনাফা দেখিয়েছে, যা আগের বছর এই সময় ছিল ১ টাকা ৫ পয়সা।

বীমা খাতের রিলায়েন্স ইন্সুরেন্স জুলাই-সেপ্টম্বর সময়ে ৫৩ পয়সা শেয়ারপ্রতি মুনাফা দেখিয়েছে, যা আগের বছর এই সময় ছিল ৩০ পয়সা।

অন্যদিকে ভ্যানগার্ড এ এম এল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড তৃতীয় প্রান্তিকে ৩৩ পয়সা ইউনিট প্রতি মুনাফা দেখিয়েছে, যা আগের বছর এই সময় ছিল ৭১ পয়সা।