২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসিআই ফর্মুলেশনসের চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই ফর্মুলেশনস শেয়ারহোল্ডারদের জন্য আরও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 02:18 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

এর আগে বছরের মধ্যভাগে ২০ শতাংশ নগদ ল্যভাংশ দিয়েছিল কোম্পানিটি। সে হিসেবে এসিআই ফর্মুলেশনস গত হিসাব বছরে মোট ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিল।

১৫ শতাংশ নগদ লভ্যাংশের অর্থ হলো প্রতি শেয়ারে ১ টাকা ৫০ পয়সা করে পাবেন বিনিয়োগকারীরাগ

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৮৫ পয়সা; শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) রয়েছে ৫৪ টাকা ৩৫ পয়সা।

১৮ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে, যার রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।

এ ক্যাটাগরির এ কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৮ সালে।