ব্যাপক দরপতন পুঁজিবাজারে
ব্যাপক দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় দিনের লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে।
সোমবার দিন শেষে দুই শেয়ারবাজারেই লেনদেন আগের দিনের চেয়ে কমার পাশাপাশি হাতবদল হওয়া বেশির ভাগ শেয়ারের দরপতন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫২৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ২০ কোটি ৪১ লাখ টাকা কম।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর।
দিন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৯ পয়েন্ট বা প্রায় এক শতাংশ কমে ৫ হাজার ৯৮১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩২৪ পয়েন্টে; ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭৪ পয়েন্টে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার।
