শত কোটি টাকার বেশি লেনদেন ডিএসইতে
আগের দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঁচশো কোটি টাকার ঘরে নামার পর সপ্তাহের তৃতীয় দিন আগের দিনের চেয়ে একশো কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।
মঙ্গলবার দিনের লেনদেন শেষে দেশের দুই পুঁজিবাজারেই সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্টের বেশি বেড়েছে; চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৫২ পয়েন্টের মতো।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৬১৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১২ কোটি ৭১ লাখ টাকা বেশি।
আগের দিন ডিএসইতে লেনদেন আড়াই মাসের মধ্যে সবচেয়ে কমে ৫০২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়।
মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২২৩টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৭ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩২৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮১ পয়েন্টে।
অন্যদিকে মঙ্গলবার সিএসইতে ৪০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার এই বাজারে ৩২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭২০ দশমিক ৯৪ পয়েন্টে।
লেনদেন হয়েছে ২৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৭টির। কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির দর।
ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০টি কোম্পানি হলো- ইফাদ অটোস, উত্তরা ব্যাংক, আমরা নেটওয়ার্ক, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, বিবিএস ক্যাবলস, মার্কেন্টাইল ব্যাংক, মিউচ্যূয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক ও লঙ্কাবাংলা ফাইন্যান্স।
দর বৃদ্ধিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো- ফরচুন সুজ, আনলিমা ইয়ার্ন, এইচ আর টেক্সটাইল, আমরা নেটওয়ার্ক, দেশ গার্মেন্টস, প্যাসিফিক ডেনিমস, সাফকো স্পিনিং, প্রাইম টেক্সটাইল, সিএনএ টেক্সটাইল ও ডেল্টা স্পিনিং।
দরপতনে শীর্ষ ১০টি কোম্পানি হলো- পদ্মা লাইফ ইন্সুরেন্স, জুট স্পিনার্স, রূপালী ব্যাংক, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ব্র্যাক ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, সোনারগাঁ টেক্সটাইল ও সিটি ব্যাংক।
