জেএমআই সিরিঞ্জের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জস্ ও মেডিকেল ডিভাইসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
চলতি বছরের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়।
২০১৩ সালে পঁজিবাজারে ওষুধ ও রাসায়নিক খাতে তালিকাভুক্ত এ ক্যাটাগরি কোম্পানিটির শেয়ারটি মঙ্গলবার ডিএসইতে সর্বশেষ ১৮৭ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৭৮ পয়সা; শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৭ টাকা ৬৪ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর।
