বস্ত্র খাতের ২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের দুই কোম্পানি গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
এর মধ্যে ম্যাকসন্স স্পিনিং মিলস্ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক ও মেট্রো স্পিনিং ২ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে দেবে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানাগেছে ।
দুই কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৬-১৭ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নেয়।
৫ শতাংশ নগদ লভ্যাংশের অর্থ হলো বিনিয়োগকারীরা প্রতি ১০০টি শেয়ারে ৫টি করে নতুন শেয়ার পাবেন। আর ২ শতাংশ স্টক লভ্যাংশের অর্থ বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারে ২০ পয়সা করে পাবেন।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা; শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৯ টাকা ৫৫ পয়সা।
২১ জানুয়ারি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে, যার রেকর্ড ডেট ১৯ নভেম্বর।
পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ম্যাকসন্স স্পিনিং আগের হিসাব বছরে কোনো লভ্যাংশ দেয়নি।
অন্যদিকে সোমবার ডিএসইতে মেট্রো স্পিনিংয়ের শেয়ার সমাপনী দর ছিল ৮ টাকা, যা মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটে ২ টাকা ৬০ পয়সা বেড়ে ১০ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান দিয়েছে ৬৪ পয়সা; এর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) রয়েছে ১৫ টাকা ৮৮ পয়সা।
২১ জানুয়ারি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে, যার রেকর্ড ডেট ৬ নভেম্বর।
২০০২ সালে পঁজিবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরীর এ কোম্পানি আগের হিসাব বছরে কোনো লভ্যাংশ দেয়নি।
