৩৫% লভ্যাংশ দেবে একমি ল্যাবরেটরিজ
ওষুধ কোম্পানি দি এক্মি ল্যাবরেটরিজ শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে ।
দি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।
৩৫ শতাংশ নগদ লভ্যাংশের অর্থ হলো প্রতি শেয়ারে ৩ টাকা ৫০ পয়সা করে পাবেন বিনিয়োগকারীরা ।
মঙ্গলবার সকাল ১০:৪৩ মিনিটে শেয়ারটি ৯০ পয়সা কমে ১১২ টাকা ১০ পয়সায় লেনদেন হয় ।
সে হিসেবে প্রকৃত লভ্যাংশ হয়েছে ৩ দশমিক ১২ শতাংশ ।
একমি আগের বারও ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬১ পয়সা।
একই সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৮০ টাকা ১৩ পয়সা।
৪ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর।
এ ক্যাটাগরির এ কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৬ সালে ।
