২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র ও পোষাক খাতের দুই কোম্পানির শেয়ার মঙ্গলবার থেকে দুদিন স্পট মার্কেটে লেনদেন হবে।

পুঁজিবাজার ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2017, 02:51 PM

Updated : 19 Aug 2022, 05:43 PM

কোম্পানি দুটি হলো- ইভিন্স টেক্সটাইল লিমিটেড ও আর্গন ডেনিমস লিমিটেড।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এই দুই কোম্পানির রেকর্ড ডেট নির্ধারিত আছে বৃহস্পতিবার।

নিয়মানুযায়ী রেকর্ড ডেটের দিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকে। তার আগে দুদিন শেয়ার লেনদেন হয় স্পট মার্কেটে।

বস্ত্র খাতে ডিএসতে তালিকাভুক্ত কোম্পানি ইভিন্স টেক্সটাইল ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

এই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৮ পয়সা; শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) রয়েছে ১৪ টাকা ৭৩ পয়সা।

৩০ অক্টোবর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)অনুষ্ঠিত হবে।

অন্যদিকে বস্ত্র খাতের কোম্পানি আর্গন ডেনিমস একই সময়ে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ।

এই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬ পয়সা; শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৫ টাকা ৮০ পয়সা।

আর্গন ডেনিমসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে।