সিমটেক্স ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমটেক্স ইন্ডাস্ট্রিজ বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ দেবে।
এর মধ্যে ২ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ হিসেবে দেওয়া হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫২ পয়সা; শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) রয়েছে ২৩ টাকা ৭৩ পয়সা; শেয়ারপ্রতি প্রকৃত কার্যকরী অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩ টাকা ০১ পয়সা, যেগুলো গত বছরের একই সময়ে যথাক্রমে ২ টাকা ১৫ পয়সা, ২৩ টাকা ২৯ পয়সা ও ১ টাকা ০৮ পয়সা।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা (এজিএম)আগামী ৩০ নভেম্বর সকাল ১১টায় পুরাতন বিমানবন্দর সড়কের ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ নভেম্বর।
এদিকে লভ্যাংশ ঘোষণা করায় সোমবার বস্ত্র খাতের এই কোম্পানির শেয়ার লেনদেনে কোনো দরসীমা থাকবে না বলেও জানিয়েছে ডিএসই।
