২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই থেকে রাজস্ব বেড়েছে

বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সেপ্টেম্বর মাসে সরকারের রাজস্ব আদায় বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2017, 12:00 AM

Updated : 19 Aug 2022, 05:43 PM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ।

সেপ্টেম্বর মাসে ডিএসই থেকে মোট রাজস্ব আদায় হয়েছে ৩০ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা, যা গত আগস্ট থেকে প্রায় ১৩ দশমিক ৫৭ শতাংশ বেশি।

আগস্টে ডিএসই থেকে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২৭ কোটি ১৩ লাখ ১৪ হাজার টাকা। সেই হিসাবে সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায় বেড়েছে ৩ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার টাকা।

সেপ্টেম্বরে ডিএসইর সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ১৯ কোটি ৯২ লাখ ৯৫ হাজার টাকা।

আগস্টে এর পরিমাণ ছিল ১৯ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টাকা। অর্থাৎ সদস্য প্রতিষ্ঠানের কাছ থেকে রাজস্ব আদায় বেড়েছে ৩৪ লাখ ১৫ হাজার টাকা।

একই সময়ে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে ডিএসইর রাজস্ব আদায় বেড়েছে।

আগস্টে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্টশেয়ারধারীদের কাছ থেকে ৭ কোটি ৫৪ লাখ ৩৩ হাজার টাকার রাজস্ব আদায় করেছিল ডিএসই।

সেপ্টেম্বরে এর পরিমাণ ১০ কোটি ৮৮ লাখ ৫৪ টাকায় দাঁড়িয়েছে।