দি পেনিনসুলা চিটাগং দেবে ৫% শতাংশ লভ্যাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দি পেনিনসুলা চিটাগং লিমিটেড পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
৩০ জুন সমাপ্ত বছরের জন্য বিনিয়োগকারীরা প্রতি শেয়ারের বিপরীতে ৫০ পয়সা করে পাবেন।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৩ পয়সা; শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩০ টাকা ৬৮ পয়সা।
৭ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ নভেম্বর।
এ ক্যাটাগরির কোম্পানিটি পঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৪ সালে।
২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল দি পেনিনসুলা।
