২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের দাপটে শেষ দিনেও ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

কয়েক দিনের ধারাবাহিকতায় সপ্তাহের শেষ দিনেও ব্যাংক খাতের শেয়ারে ভর করে চাঙ্গাভাবে সপ্তাহ শেষ করেছে দেশের দুই পুঁজিবাজার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2017, 04:14 PM

Updated : 19 Aug 2022, 05:41 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট বেড়ে হয়েছে চার হাজার ২০২ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই ১২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৯৬ পয়েন্টে।

এর ফলে পুরো সপ্তাহের লেনদেন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হলো।

নয় কার্যদিবস পর বৃহস্পতিবার ঢাকার বাজারের লেনদেনে এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এদিন লেনদেন হয়েছে ১০৫৪ কোটি টাকা; আগের দিনের চেয়ে ১৬৮ কোটি টাকা বেশি।

এর আগে হাজার কোটি টাকার লেনদেন হয়েছিল ২০ সেপ্টেম্বর। সেদিন লেনদেনের পরিমান ছিল ১০৮২ কোটি টাকা।

চট্টগ্রামে লেনদেনে হয়েছে ৬১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১৫ কোটি টাকা বেশি। 

বৃহস্পতিবার সকাল থেকেই লেনেদেনে ব্যাংক খাতের প্রভাব বাড়তে থাকে। দিনের প্রথম ভাগে ঢাকার বাজারে আমরা নেটওয়ার্ক ও বিবিএস কেবলস লেনদেনের শীর্ষে খাকলেও শেষভাগে এসে তাদের হটতে হয়।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ২০ কোম্পানির মধ্যে ১৭টিই ব্যাংক খাতের। চট্টগ্রামের বাজারে লেনদেনের শীর্ষে গ্রামীণ ফোন ও আমরা নেটওয়ার্ক থাকলেও শীর্ষ দশটি কোম্পানির মধ্যে আটটিই ব্যাংক খাতের।

ব্যাংক খাতের পাশাপাশি এদিন বে সিমেন্ট, বিমা ও জ্বালানি খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে ডিএসইতে। এদিকে সিরামিক, প্রকৌশল, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, বস্ত্র ও বিবিধ খাতের বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে।

মিশ্র প্রবণতা দেখা গেছে মিউচুয়াল ফান্ড ও ঔষধ খাতে।

ঢাকার বাজারে লেনদেনের শীর্ষে রয়েছে- উত্তরা ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউসিবিএল, লংকাবাংলা ফাইন্যান্স, ইসলামী ব্যাংক, আমরা নেটওয়ার্ক, প্রিমিয়ার ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও বি্বিএস কেবলস।

চট্টগ্রামে লেনদেনের শীর্ষে রয়েছে- গ্রামীণ ফোন, আমরা নেটওয়ার্ক, ইউসিবি, এনবিএল, পূবালী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ব্যাংক এশিয়া, আইএফআইসি, এক্সিম ব্যাংক ও ঢাকা ব্যাংক।

ঢাকার বাড়াছে দাম বৃদ্ধির শীর্ষে রয়েছে- ট্রাস্ট ব্যাংক, প্রগতি ইন্সুরেন্স, উত্তরা ব্যাংক, ড্যাফোডিল, ফেডারেল ইন্সুরেন্স, স্টাইলক্রাফট, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রুপালী ইন্সুরেন্স, ইউসিবিএল ও অগ্রনি ইন্সুরেন্স।

দাম কমার শীর্ষে রয়েছে- মডার্ন ডায়িং, ঝিলবাংলা, ম্যাকসন স্পিনিং, নর্দার্ন, সমতা লেদার, বিচ হ্যাচারিজ, ইউনিয়ন ক্যাপিটাল, মেট্রো স্পিনিং, হাক্কানি ও ফাইন ফুডস।