২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্বাভাবিক দর বেড়েছে ৩ কোম্পানির

শেয়ারের দাম ‘অস্বাভাবিক’ বৃদ্ধির পেছেনে তিন কোম্পানির কাছে কোনো অপ্রকাশিত তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি দুটির কর্তৃপক্ষ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2017, 02:32 PM

Updated : 19 Aug 2022, 05:41 PM

সম্প্রতি জেড ক্যাটগরির এসপি সিরামিকস ও রহিমা ফুড এবং এ ক্যাটগরির ফুয়াং ফুডের শেয়ারের দর ‘অস্বাভাবিক’ বাড়তে থাকায় বাজার পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ কোম্পানির তিনটির কাছে জানতে চায়, দর বৃদ্ধির পেছনে কোম্পানি দুটির কোনো অপ্রকাশিত তথ্য আছে কি না।

বৃহস্পতিবার ডিএসইতে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, এসপি সিরামিকস, রহিমা ফুড ও ফুয়াং ফুড তাদের কাছে কোনও অপ্রকাশিত তথ্য নেই বলে জানিয়েছে।

গত ছয় কার্যদিবসে এসপি সিরামিকসের শেয়ারের দর বেড়েছে ১৭ দশমিক ৭৬ শতাংশ, ছয় কার‌্যদিবসে রহিমা ফুডের দর বেড়েছে ১৯ দশমিক ৩০ শতাংশ এবং দুই কার‌্যদিবসে ফুয়াং ফুডের শেয়ারের দর বেড়েছে ১৫ দশমিক ৬২ শতাংশ।