ব্লক মার্কেটে লেনদেন ৮ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার চার কোম্পানির সাড়ে ৮ কোটি টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে, যার মধ্যে তিনটি কোম্পানিই ব্যাংক খাতের।
ডিএসইর ওয়েবসাইট দেওয়া তথ্যানুযায়ী, ব্লক মার্কেটে ব্র্যাক ব্যাংকের ৪ লাখ শেয়ার লেনদেন হয়েছে, যার মূল্য ৩ কোটি ৫২ লাখ টাকা।
তিনটি লেনদেনের মাধ্যমে শেয়ারগুলো ৮৭ টাকা ৭০ থেকে ৮৮ টাকা ৫০ পয়সা দরে হাতবদল হয়েছে।
বাজারে ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৮৭ টাকা ৫০ পয়সা থেকে ৮৯ টাকা ৫০ পয়সার মধ্যে; দিন শেষে ৮৮ টাকা ১০ পয়সায় লেনদেন শেষ হয়েছে।
প্রিমিয়ার ব্যাংকের ২০ লাখ শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৮২ লাখ টাকা মূল্যে। এর মধ্যে এক লেনদেনেই ১৯ টাকা ১০ দরে শেয়ারগুলো হাতবদল হয়েছে।
এদিন বাজারে প্রিমিয়ার ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১৭ টাকা ৯০ পয়সা থেকে ১৮ টাকা ৫০ পয়সার মধ্যে; দিন শেষে ১৮ টাকা ৩০ পয়সায় লেনদেন শেষ হয়েছে।
এসিআই লিমিটেডের ২০ হাজার ৪০৪টি শেয়ার লেনদেন হয়েছে, যার মূল্য ১ কোটি ১৭ লাখ টাকা।
তিনটি লেনদেনের মাধ্যমে শেয়ারগুলো ৫৭৪ টাকা দরে হাতবদল হয়েছে। বাজারে এসিআইয়ের শেয়ার লেনদেন হয়েছে ৫৭০ থেকে ৫৭৮ টাকা ৫০ পয়সার মধ্যে। দিনশেষে ৫৭১ টাকা ৭০ পয়সায় লেনদেন শেষ হয়েছে।
ইসলামী ব্যাংকের ৪০ হাজার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে, যার মূল্য ১৪ লাখ টাকা।
একটি লেনদেনে ৩৬ টাকা ৭০ পয়সা দরে শেয়ারগুলো হাতবদল হয়েছে। বাজারে ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৩৫ টাকা ৯০ পয়সা থেকে ৩৬ টাকা ৯০ পয়সার মধ্যে। দিনশেষে ৩৬ টাকা ১০ পয়সায় লেনদেন শেষ হয়েছে।
