২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক খাতের প্রভাবে চাঙ্গাভাব পুঁজিবাজারে

ব্যাংক খাতের শেয়ারের উপর ভর করে সপ্তাহের তুতীয় কাযদিবসে দেশের দুই স্টক এক্সচেঞ্জেই চাঙ্গাভাবে লেনদেন শেষ হয়েছে; আগের দিনের চেয়ে বেড়েছে সূচক ও লেনদেনের পরিমাণ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2017, 03:48 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

বুধবার লেনদেনের শুরু থেকেই উর্ধ্বমুখী প্রবণতায় থাকা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স দিন শেষে ২৬ পয়েন্টের বেশি বেড়ে ৬ হাজার ১৯৫ পয়েন্টে উঠেছে।

এই বাজারে লেনদেন হয়েছে ৮৮৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৮১ কোটি টাকা বেশি।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের(সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১২৩ পয়েন্টের বেশি বেড়ে ১৯ হাজার ১৭০ পয়েন্টে; লেনদেন হয়েছে ৪৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৭ কোটি টাকা বেশি।

দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন বৃদ্ধিতে প্রধান ভূমিকা ধরে রেখেছে ব্যাংক খাত। তবে মূল্যবৃদ্ধিতে এগিয়ে রয়েছে বিমা খাতের কোম্পানি।

ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে-লংকাবাংলা ফাইন্যান্স, এক্সিম ব্যাংক, সিটি ব্যাংক, আমরা নেটওয়ার্ক, ডাচবাংলা ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এনবিএল, ইসলামী ব্যাংক, বিবিএস কেবলস।

সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে- আমরা নেটওয়ার্ক, লংকাবাংলা ফাইন্যান্স, এনসিসি ব্যাংক, এনবিএল, এক্সিম ব্যাংক, আইফআইসি, ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, বেক্সিমকো।

ঢাকার বাজারে দাম বৃদ্ধির শীর্ষে রয়েছে- আমরা নেটওয়ার্ক, ডাচবাংলা ব্যাংক, গ্লোবাল ইন্সুরেন্স, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, সোনারবাংলা ইন্সুরেন্স, আরএসআরএম স্টিল, ফুয়াং ফুড, বিবিএস কেবলস, শেফার্ড ও রহিম টেক্স।

দাম কমার শীর্ষে রয়েছে- ইমামবাটন, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএসএনএল, পেনিনসুলা, নর্দার্ন, পদ্মা লাইফ, মেঘনা পেট, মডার্ন ডায়িং, স্টা্ন্ডার্ড ইন্সুরেন্স।

চট্টগ্রামের বাজারে দরবৃদ্ধির শীর্ষে রয়েছে- পিপল ইন্সুরেন্স, আমরা নেটওয়ার্ক, এসপি সিরামিকস, সোনারবাংলা ইন্সুরেন্স, ডাচবাংলা ব্যাংক, দেশবন্ধু, আরএসআরএম স্টিল, বিচ হ্যাচারি, মেঘনা সিমেন্ট, প্যারামাউন্ট ইন্সুরেন্স।

দাম কমার শীর্ষে রয়েছে- ইমামবাটন, পেনিনসুলা, প্রাইমটেক্স, আইএসএনএল, ওয়াটা কেমিক্যাল, সিএনএ টেক্স, বার্জার পেইন্টস, বাটা সু, নাভানা সিএনজি, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।